রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অর্ধকোটি টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সৌদি আরব প্রবাসী বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামের প্রবাসী মাহফুজুর রহমানের ঘরের সবাইকে হাত পা বেঁধে ডাকাতি করে ডাকাতদল। এসময় ডাকাতদল আলমারিতে থাকা স্বর্ণলংকার, সৌদি রিয়াল ও নগদ টাকা, মোবাইলসেটসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসী মাহফুজুর রহমান বাদি হয়ে সোমবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে প্রবাসী মাহফুজুর রহমান উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামে তার বাড়ি। চলতি মাসের ১৮ তারিখে তিনি দেশে আসেন। তিনি তার বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করেন। তার দুই ছোট ভাই তার বাড়ির নিচ তলায় থাকেন। রোববার তিনটার দিকে ১০-১২জনের অস্ত্রধারী মুখোশ পড়ে ডাকাতদল হানা দেয়। প্রথমে নিচ তলায় তার দুই ভাইয়ের ঘরের দরজা বাহির থেকে আটকে রাখে। পরে ডাকাতরা দ্বিতীয় তলায় যান। ঘরে প্রবেশ করার এক পর্যায়ে তার স্ত্রী নাসিমা, ও তাকে ঘুমন্ত অবস্থায় বেডশিট দিয়ে হাত পা বেঁধে ফেলে। তার স্ত্রীকে কিল ঘুষি মেরে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও ওয়ারড্রপের চাবি নিয়ে আলমারির সিন্ধুক থেকে ৪৭ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৭৮ হাজার টাকা ও ৩৫ হাজার সৌদি রিয়াল ও মোবাইলসেট লুট করে নিয়ে যায়।

প্রবাসী মাহফুজুর রহমান জানান, ডাকাতরা আড়াইহাজার, সোনারগাঁও ও নারায়ণঞ্জের আশপাশের আঞ্চলিক ভাষায় কথা বলেছিল। তাদের প্রত্যেকের পরনে শর্টপ্যান্ট, গেঞ্জি, শর্ট শার্ট ও পায়ে বুট পড়া ছিল। মাথায় লাল রঙের গামছা বাধা ছিল।

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ডাকাতি ও চুরির ঘটনা বেড়েছে। এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটিত হচ্ছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ডাকাতদের গ্রেফতারের অভিযানে নেমেছে পুলিশ। দ্রæত ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD