বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ এক মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেটকারে তল্লাশী করে ৫৯৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম (২০) নামে ওই মাদক কারবারীকে র‌্যাব ১১ এর সদস্যরা গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

রোববার দুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।

রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নবাবগ্রাম এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। সে একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে আসছিল। সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD