রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কাঁচপুরে মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর নয়াবাড়ি এলাকায় মহাসড়কের বিভিন্ন যানবাহনের ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে চাপাতি,রামদা, ছোরা, লোহার রড, খেলনা পিস্তল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ।এ ঘটনায়  শনিবার সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

গ্রেফতারতারকৃতরা হলো উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আক্তার হোসেন(২৫), একই এলাকার জজ মিয়ার ছেলে সানি (১৯), জাহাঙ্গীর আলমের ছেলে শাওন রহমান (১৮), পিরোজপুর ইউনিয়নের চরভবনাথপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে জামাল হোসেন(৩৮) ,বন্দর থানার দেওয়ানবাগ কলাবাড়ি এলাকার মৃত দ্বীন মোহাম্মদের ছেলের আইয়ুব হোসেন(৩৫) ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার আহাম্মেদপুর এলাকার আব্দুল লতিফের ছেলে শাহিন (৩২)।

সোনারগাও থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, শুক্রবার গভীর রাতে ১৫-২০ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাতদল উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় মহাসড়েকের বিভিন্ন যানবাহনের ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিরাজুল ইসলাম ও এএসআই মজিবুর রহমানসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে ৬ ডাকাতকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গ্রেফতার ৬ ডাকাতকে ৫ দিনের রিামান্ড চেয়ে গতকাল শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD