মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে পোলট্রি ব্যবসায়ীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক পোলট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। রোববার রাতে উপজেলার বারদীর মছলন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ব্যবসায়ীর কাছ থেকে একটি স্বর্নের চেইন, মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। আহত ব্যবসায়ী মো. সজিব (১৮) কে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত ব্যবসায়ীর পিতা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে সোমবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের মোখলেছুর রহমানের বড় ছেলে মো. সজিব তার বাড়ির পাশেই ছোট একটি পোলট্রি ফার্ম দিয়ে পোলট্রি ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিদিনের মত রোববার রাত সাড়ে ১০ টার দিকে সজিব তার পোলট্রি ফার্মে দেখাশোনা করে বাড়িতে যাচ্ছিল। এসময় ওই এলাকারই জামানের ছেলে বখাটে মোরসালিন ও আলামিনসহ ৬/৭ জনের একটি দল মুখে কালো কাপড় বেধেঁ রাস্তায় ব্র্রিজের ওপর সজিবের পথ গতিরোধ করে। পরে তারা সজিবের কাছে যা কিছু আছে তা ছিনতাইয়ের চেষ্টা করে। সজিব ছিনতাইয়ে বাঁধা দিলে ছিনতাইকারীরা সজিবের শার্টের কালার ধরে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও ডান হাতের কবজিতে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় ছিনতাইকারীরা সজিবের সাথে থাকা ১০ আনার একটি স্বর্নের চেইন, একটি রেডমি নোট ১০ এর মোবাইল সেট ও নগদ ৭ হাজার ৩শ’ টাকা ছিনিয়ে নেয়। সজিব আত্মচিৎকার করলে ছিনতাইকারীরা সজিবকে উপর্যপুরি কিল ঘুষি ও লাথি মেরে প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে রোববার রাতেই সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এলাকাবাসী ও সজিবের পরিবার জানান, মোরসালিন, আলামিনসহ সবাই এলাকায় মাদক বিক্রি, সেবন, চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত। সম্প্রতি আলামিন পার্শ্ববর্তী দলরদী গ্রামের ডাকাতি করার সময় জনগনের হাতে আটক হয় ও জেল খাটে। জামিনে বের হয়ে আবারও তারা নানা অপকর্মে জড়িয়ে পড়ে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD