মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

শিশু হুমায়রা হত্যা মামলার আরো দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকার হুমায়রা আক্তার (৮) নামের এক শিশু শিক্ষার্থী হত্যকাণ্ডের ঘটনায় আরো দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত দুই আসামি হলেন সেলিম ওরফে উদয় ও শুক্কুর আলী।
সোমবার সকালে মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা  হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম।
সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
গত ২৯ জুলাই শুক্রবার নিহতের মা সেতেরা বেগম বাদী হয়ে এ ঘটনায় সোনারগাঁও থানায়  মামলা দায়ের করেন।
মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৫-৬জন অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে বৃহস্পতিবার গ্রেফতারকৃত ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হুমায়রা আক্তার গত  ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে তার বাবা ওইদিন সন্ধ্যায় সোনারগাঁও থানায় সাধারণ ডায়রি করেন। গত ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠ বাগানে মাটি চাপা দেওয়া অবস্থায় একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD