রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

সোনারগাঁওয়ে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায়  রোববার দুপুরে সোনারগাঁও থানায় ওই ছাত্রীর নানা নূর হোসেন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের টেক পাড়া এলাকার নূর হোসেনের নাতনি হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নিলা আক্তার স্কুলে যাওয়ার পথে পাশ্ববর্তী চৌধুরীগাঁও গ্রামের আব্দুর রফিকুল ইসলাম রফিকের ছেলে মো. রাহাত উত্ত্যক্ত করতো। শনিবার সকালে নিলা আক্তার স্কুলে যাওয়ার পথে রাহাতের নেতৃত্বে কবির হোসেন, হাসান ও আলমসহ ৫-৭জনের একটি দল ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে নূর হোসেনের ভাগিনা শামীম ও বোন নূরমহলকে নিয়ে রাহাতের বাড়িতে গিয়ে স্কুল ছাত্রীকে দেখতে পায়। পরে ওই ছাত্রীকে নিয়ে আসার সময় রাহাতের নেতৃত্বে তার বাড়ির লোকজন হামলা করে। হামলায় ওই ছাত্রীর নানা নূর হোসেন, নূর মহল ও শামীম আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর নানা নুর হোসেন বাদি হয়ে গতকাল রোববার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত রাহাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নীলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। নীলা তার ইচ্ছার তার সঙ্গে তার বাড়িতে এসেছে। ওই ছাত্রীর বিয়ের বয়স হয়েছে কিনা জানতে চাইলে কোন উত্তর পাওয়া যায়নি।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অপহরণ ও হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD