মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে যুবক রাব্বানী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবক সাইফুল ইসলাম রাব্বানী হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে বন্দরের নবীগঞ্জ থেকে পলাতক অবস্থায় পিয়াল (৩২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিয়াল সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে। গত ২ আগষ্ট সোনারগাঁও পৌরসভার খাসনগর দীঘিরপাড় উত্তরপাড়া এলাকায় দীঘিতে ভাসমান অবস্থায় যুবক সাইফুল ইসলাম রাব্বানীর (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব ১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

র‌্যাব-১১ জানায়, পূর্ব শত্রæতার জের ধরে আসামী পিয়াল ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পর যোগসোজশে যুবক সাইফুল ইসলাম রাব্বানীকে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে দিঘীর পানিতে ফেলে দেয়। পরে লাশ পুলিশ উদ্ধার করে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী আখি নুর বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আসামী পিয়াল উক্ত মামলার প্রধান ১নং এজাহারভুক্ত আসামী। মামলা হওয়ার পর থেকেই সে কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।

র‌্যাব-১১ আরো জানায়, হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১১ এর একটি চৌকস দল গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে। অচিরেই বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD