নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার আদমপুর বাজারের পৌরসভা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা শাহজাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওসমান গনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সোহেল রানা। সম্মেলনে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মাহফুজুর রহমান, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, আলেয়া আক্তার প্রমুখ।
সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর সর্বসম্মতিক্রমে বশির উদ্দিনকে সভাপতি ও শিপন কাজীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গঠন করা হয়।
আপনার মতামত দিন