নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিশেষজ্ঞ মাহমুদুল আমিন।
কর্শশালায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (কাঁচপুর সার্কেল) সেগুফতা মেহনাজ, উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল প্রমুখ।
উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক ও ৬০জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেন।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একযোগে কাজ করতে হবে। শিক্ষার গুণগত মান বাড়াতে হলে শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ উন্নত করতে হবে। এজন্য শুধু শিক্ষক নয়, অভিভাবকদেরও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আপনার মতামত দিন