শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

কাঁচপুরে শিশু অপহরণের অভিযোগে যুবককে গণধোলাই, অপহৃত শিশু উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর সোনাপুর এলাকা থেকে শিশু অপহরণের অভিযোগে মো. ইমন নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী।  বুধবার রাতে তাকে গণধোলাই দিয়ে সোনারগাঁও থানা পুলিশের কাছে সোপার্দ করে। বুধবার সকালে ৫ বছর বয়সী ইসান নামের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। অপহৃত ওই শিশুকে ফতুল্লার মাসদাইর মসজিদ এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা ইয়াসিন মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। অপহরণকারী ওই যুবককে পুলিশ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
সোনারগাঁও থানায় দায়ের করা এজহার থেকে জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ভাড়াটিয়া ইয়াসিন মিয়ার ৫ বছর বয়সী ছেলে ইসানকে গত বুধবার সকালে বাড়ির সামনে থেকে খেলা করার সময় মজা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অটোরিক্সা যোগে অপহরণ করে নিয়ে যায়। পরে দুপুরে অটোরিক্সায় শিশুর কান্না শুনে এলাকাবাসীর সন্দেহ হলে অপহরণকারীর ইমননের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে আটক করে গণধোলাই দেয়। পরে বাড়ির লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুজির এক পর্যায়ে বিকেলে ৪ টার দিকে অপহৃত শিশু ইসানকে ফতুল্লার মাসদাইর মসজিদ এলাকায় স্থানীয়দের হেফাজত থেকে উদ্ধার করা হয়। এছাড়াও  অপহৃত ইমনকে তাদের কাছ থেকে উদ্ধার করে বুধবার রাতে সোনারগাঁও থানা পুলিশের কাছে সোপার্দ করা হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা ইয়াসিন মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। অপহরণকারী ওই যুবককে পুলিশ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD