মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

সোনারগাঁওয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১১এর সদস্যরা শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ জালাল হোসেন (৩৮) ও মোঃ শামীম (২৫)। গ্রেফতারকৃত জালাল হোসেন কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুরের মৃত শফিকুল ইসলাম ছেলে ও মোঃ শামীম একই জেলার সদর দক্ষিণ থানার লুল বাড়ীয়ার মৃত সেলিম মিয়ার ছেলে।
শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
রোববার বিকেলে র‌্যাব-১১ থেকে সহকারী পরিচালক ( এএসপি) রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামীরা ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে পণ্য পরিবহনের আড়ালে অভিনব কৌশলে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করতো। উক্ত পরিবহনকৃত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD