রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাংলাদেশ মানবিক রাইডারস সোসাইটির স্কুল ব্যাগ ও খাদ্য বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
বাংলাদেশ মানবিক রাইডারস সোসাইটির উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সোনারগাঁওয়ে বারদীতে অবস্থিত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসুফ আলী কল্যান তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী।

ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণকালে ইউসুফ আলী বলেন, কল্যানকর এসব কাজের মাধ্যমে নতুন প্রজন্ম লেখাপড়ায় উৎসাহিত হবে। সমাজের বিত্তবান ও সমাজসেবকদের জনকল্যানকর কাজে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

অনুষ্ঠানে ৬টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও একটি কলেজের মেধাবী ও দরিদ্র ছাত্রদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এছাড়া দুপুরে মোধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন্যভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ মানবিক রাইডারস সোসাইটির এডমিন তাহমিনা তাজের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সোসাইটির মডারেটর মোমেন মিয়া, এম.আই মামুন, জহিরুল ইসলাম, হিকমত মৃধা সিয়াম হোসেন, সুরুজ মিয়া, গ্রুপ এক্সপার্ট গাজী রিয়াজ, আশিকুর রহমান, আসিফ হোসেন, সুমন হাওলাদার, জীবন, অলক চন্দ্র সেন, শাহিন, গ্রুপ সদস্য সুলতানা, আখি, সিরাজ, নদী, নাঈম, ফায়জুল প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD