শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে সুবিধাভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সুবিধাভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে হাইব্রিড ও উচ্চ ফলনশীল (উফসী) বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়নগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন সোনারগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদরে সদস্য আবুৃ নাইম ইকবাল, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক প্রমুখ।

এসময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২২-২৩ অর্থবছরে বোরো ধান প্রনোদনার আওতায় সোনারগাঁও উপজেলার ২১৮০ জন সুবিধাভোগী ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে ৮৮০ জনকে উফশী জাতের ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া আরো ১৩ শ’ জন সুবিধাভোগী ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ২ কেজি করে হাইব্রীড জাতের বীজ বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD