সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

তোমরা কখনো মোবাইলে আসক্ত হবে না — মোঃ সেলিমুর রহমান

নিজস্ব প্রতিবেদক : 
সাধারণ পাঠাগারের এই শিশু কিশোর আসরের সংবাদ আমি নিয়মিত ফেইসবুকে দেখি। দেখে খুব ভালো লাগে। গত আগস্ট থেকে এখন পর্যন্ত টানা ৯ মাস আসরটি চলছে। এটা খুব ভালো ব্যাপার।
তোমরা কখনো মোবাইলে আসক্ত হবে না। তবে হাইস্কুলে উঠে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জনের চেষ্টা করবে। কারণ বর্তমান আধুনিক বিশ্বে তথ্য ও প্রযুক্তি জানা খুব প্রয়োজন। আর সুন্দর জীবন গড়তে ভাল করে লেখাপড়া করবে। পাঠাগারে আসবে, বই পড়বে। শিক্ষক, পিতা- মাতা ও বড়দের শ্রদ্ধা ও সম্মান করবে। তাহলে দেখবে জীবন অনেক সুন্দর হয়ে গেছে।
সাধারণ পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন “সাপা শিশু কিশোর আসর”-এর ২৯তম পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিশু কিশোরদের উদ্দেশ্যে এসব কথা বলেন বিদ্যা নিকেতন হাই স্কুলের কম্পিউটার ও তথ্য প্রশিক্ষক মোঃ সেলিমুর রহমান।
শুক্রবার বিকালে শহরের তল্লায় অবস্থিত সাধারণ পাঠাগার ভবনে এ আসর অনুষ্ঠিত হয়।
‘নূর অনলাইন সার্ভিসেস’ এর পৃষ্ঠপোষকতায় আজকের শিশু কিশোর আসর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সাপা শিশু কিশোর আসরটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান রুমি।
আসর আয়োজনে সহযোগিতা করেন সংগঠনের সদস্য আদিপ মাহমুদ, শিশু সদস্য ইয়াম, নাবা, তানহা, জান্নাত, সিয়াম, আফজাল, সাদিয়া ও রিয়া।
এ আসরে নারায়ণগঞ্জ জেলার প্রায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন শিশু কিশোর অংশগ্রহণ করেছে।
শিশু কিশোরদের সরব উপস্থিতি সাধারণ পাঠাগার প্রাঙ্গণকে যেমন ক্রমান্বয়ে আনন্দময় করে তুলেছে তেমনি কর্মচঞ্চল এ পাঠাগার অংশগ্রহণকারী শিশু কিশোর, অভিভাবক ও এলাকাবাসীর অনেক প্রশংসা কুড়াচ্ছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD