শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্বোধন ও পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ
নারায়ণগঞ্জের সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ তলা একাডেমিক ভবন ও বাউন্ডারি দেয়াল, প্রধান ফটকের উদ্বোধন, নবীন বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

বুধবার দুপুরে এ সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম, সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক, সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান প্রমুখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের অংশগ্রহনে শীতকালীন পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন ও পিঠা খান। পিঠা উৎসব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। স্কুলের শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে অনুষ্ঠান উদযাপন করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD