শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

কান্দারগাঁও সপ্রাবি’র জাতীয় শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় শিক্ষাপদক উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের বাছাই পর্বের ধারবাহিকতায় উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ১০৪ নং কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা।

মঙ্গলবার স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য ও আনন্দ টিভির সোনারগাঁও প্রতিনিধি ও সংবাদ সিক্সটিন ডট কম এর সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ ও শিক্ষানুরাগী মোঃ শাহীন আলম।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহিমা আক্তার বিউটি, শেফালী আক্তার ও রিমি আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে খেলাধুলার বিভিন্ন ইভেন্টের পাশাপাশি দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠানে শতশত স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্ট হিসেবে মহিলা অবিভাবকদের জন্য চেয়ারসিটিং ও স্থানীয় এলাকাবাসী যেমন খুশি তেমন সাঁজে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনমুগ্ধকর পরিবেশে তৈরি করেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারী বিজয়ী শিক্ষার্থীরা ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতার জন্য মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতা করবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD