মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

পিরোজপুরে মেম্বার প্রার্থী রফিকুলের বিরুদ্ধে ভোটারদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়নগঞ্জেহর সোনারগাঁওয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকরা। গত ২২ নভেম্বর সোমবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃধাকান্দি গ্রামে উঠোন বৈঠক করতে গিয়ে এক মেম্বার প্রার্থী আরেক মেম্বার প্রার্থী ও তার সমর্থকদের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি প্রদান করেন।

এ ঘটনার প্রতিবাদে ও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদানের দাবীতে মানববন্ধন করেছেন ওই এলাকার সাধারণ ভোটারগন। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড-এ আপেল প্রতীক নিয়ে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন জাতীয় শ্রমিকলীগ মেঘনা শিল্পাঞ্চল শাখার যুগ্ম-আহবায়ক এম এ হালিম ও মোরগ প্রতীক নিয়ে মাঠে আছেন জাতীয়পার্টি নেতা রফিকুল ইসলাম সরকার।

মানববন্ধনে বলেন, “পিঠের চামড়া তুলে নেবো” রফিকুল ইসলাম সরকারের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই, সেই সাথে তাকে আইনের আওতায় এনে একটি সুষ্ঠু ও সুন্দর ভোট গ্রহনের পরিবেশ তৈরিতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD