সোনারগাঁও নিউজ
২৭ মে ২০২৩ , ৫:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে স্থানীয় ঐতিহাসিক নয়াপুর মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আবুল হাসেম এর সভাপতিত্বে ও সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক প্যানেল চেয়ারম্যান নুর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা পার্টির সোনারগাঁও উপজেলার উপদেষ্টা ও নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলার সদস্য মোঃ মাসুদুর রহমান মাসুম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মোঃ ফয়সাল আহমেদ ভূঁইয়া, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ানউদ্দিন চুন্নু, জাতীয় মহিলা পার্টির উপদেষ্ঠা সাবেক মহিলা কাউন্সিলর জায়েদা আক্তার মনি, জাহানারা রহমান, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আমীন হোসেন মেম্বার, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক মোঃ আবুল হোসেন, জাতীয় যুবসংহতি সোনারগাঁও উপজেলার আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সিকান্দার আলী, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁও উপজেলার আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, যুগ্ম আহবায়ক হনুফা আক্তার মিতু, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আলী জাহান মেম্বার, যুগ্ম আহবায়ক ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া, রফিকুল ইসলাম মেম্বার, ফয়সাল আহমেদ মেম্বার, তাইজুল ইসলাম মেম্বার, মাইন উদ্দিন মেম্বার, নাসির মেম্বার, বদিউজ্জামাল বধু মেম্বার, শাহীন মেম্বার, নজরুল ইসলাম মেম্বার, রমজান মেম্বার, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ মোল্লা মেম্বার, আলী আকবর মেম্বার, হারুন অর রশীদ মেম্বার, আনোয়ার হোসেন মেম্বার, সাকিব হাসান মেম্বার, আমীর আলী মেম্বার, জাকির হোসেন মেম্বার, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আলমগীর কবির মেম্বার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সোনারগাঁও পৌরসভার আহবায়ক ওমর ফারুক টিটু, মহিলা নেত্রী নাসরিন আক্তার পান্না, অজুফা আক্তার মেম্বার, ময়না মেম্বার, মনির মেম্বার, রিয়াজ ফকির মেম্বারসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আমার নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর রয়েছে বাংলাদেশের ৯ বছরের শাসনামলের ইতিহাস। তার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষর লেখা থাকবে। আমার নেতার দোয়া নিয়ে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে গত সাড়ে ৯ বছরে সোনারগাঁওয়ে ব্যাপক উন্নয়ন করেছি। আমি সোনারগাঁওয়ের অন্ধকার নুনেরটেকে নদীর নীচ দিয়ে সাব মেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করেছি। আমি হরিহরদী ব্রীজের কাজ করেছি। সকল জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসের বুলি শুনিয়ে ভোট নিয়েছেন জনগণকে মিথ্যা কথা বলে। ভোট নিয়েছেন তারা হরিহরদী ব্রীজ নির্মাণ করতে পারেননি। আমি খোকা ব্রীজ নির্মাণ করেছি। মান্দার পাড়া ব্রীজ আমি নির্মাণ করে দিয়েছি। সোনারগাঁও ডিগ্রি কলেজকে আমি ডিও লেটার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় সরকারি করন করেছি। সোনারগাঁওয়ে অত্যাধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে দিয়েছি। সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ আজকে দৃশ্যমান। আমি অনেক কষ্ট করে এটা বরাদ্দ এনে দিয়েছি।
তিনি বলেন, ৭৫ টি হাইস্কুলে ও প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। কাজী ফজলুল হক উইমেন্স কলেজ, সোনারগাঁ ডিগ্রি কলেজ এবং শম্ভুপুরা এসপি ইউনিয়ন কলেজে নতুন চারতলা ভবন নির্মাণ করেছি। আমি চৌড়াপাড়া ব্রীজ নির্মাণসহ অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন মন্দির, গীর্জার জন্য উন্নয়ন করেছি। বিগত সাড়ে ৯ বছরে আমি কোন দল দেখিনি স্বাধীনতার স্বপক্ষের সকলকে সাথে নিয়ে ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়ন করতে গিয়ে আমি নিজের পৈতৃক অনেক সম্পদ বিক্রি করেছি।
তিনি আরো বলেন, আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি তিনি আমাকে এত বড় সন্মান দিয়েছেন। আমি বিগত দিনে সোনারগাঁওয়ে আমার আপনজনদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করেছি। নিজের লোভ লালসা ত্যাগ করে আপনাদের খেতমত করার চেষ্টা করেছি। করোনাকালীন সময়ে নিজের জমি নিজের ফ্লাট বিক্রি করে আপনাদের সেবা করেছি। আমি কারো বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করিনি। কারো হক নষ্ট করিনি। তার জন্য সোনারগাঁওয়ের মানুষ আমাকে এত ভালোবাসে।
অনুষ্ঠানে আবুল হাসেমকে সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও মাসুদ মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও নুর হোসেন ও আলী আকবরকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয়। রফিক মেম্বারকে সাংগঠনিক সম্পাদক











