বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে ৪৭ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযানে একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ। জব্দ করা হয় মাদক বহনকারী প্রাইভেটকার,  নগদ টাকা ও ৯টি মোবাইল সেট।
গ্রেফতারকৃতরা হলেন সাঈদ ইসতিয়াক(৩৮) কক্সবাজার জেলার  সদর উপজেলার করীম সিকদার পাড়া গ্রামের মোস্তাক আহমেদের ছেলে, দৌলত আজিম সুমন (৪১)  চট্টগ্রামের পাঁচলাইশ থানার হাটহাজারী গ্রামের মোঃ কামরুলের ছেলে,
মিম আক্তার (১৯) সিরাজগঞ্জের জেলার গাজীপুর থানার সিরাজগঞ্জ গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ও প্রাইভেটকার চালক মজিবুল (৩২) কুমিল্লা জেলার লাকসাম থানার কুমারডুগা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম সোনারগাঁও নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। রাত ২ টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ -৪৯ -৩৩৪১) তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ৪ শ’ পিস ইয়াবাসহ ১  নারী ও ৩ জন পুরুষ  মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে  নগদ টাকা ও ৯ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।  জব্দ করা হয় উদ্ধারকৃত মোবাইল সেট, নগদ টাকা ও  মাদক বহনকারী প্রাইভেটকারটি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD