রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

দুদক ও ডিবি কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌর এলাকায় দুদক ও ডিবি কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ৪ গ্রামের নারী পুরুষ।

সোমবার বিকেলে ষোলপাড়া এলাকায় ওই ভুয়া চক্রের বিরুদ্ধে ষোলপাড়া, ভট্টপুর, লাহাপাড়া ও গাবতলী গ্রামের মানুষ একত্রিত হয়ে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। এসময় চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রæত  গ্রেফতারের দাবি করেন এলাকাবাসী।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন গ্রামবাসী মজিবুর রহমান, সানাউল্লাহ, মোমেলা বেগম, আব্দুল আজিজ, আমিনুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তরা জানায়, উপজেলার ষোলপাড়া এলাকায় একটি জমি নিয়ে মুজিবুর রহমান ও আক্তার হোসেনের সঙ্গে বিরোধ চলছিল। গত ৭ মে দুপুরে আক্তার হোসেনের পক্ষ নিয়ে হাতকোপা গ্রামের হাফিজ মিয়ার ভাড়াটিয়া মোক্তার হোসেন মোক্তাদির নামের এক ব্যক্তির নেতৃত্বে   দেলোয়ার হোসেন, জীবন আহমেদ, নাজমুল হোসেন জয়, জান্নাত জাহাসহ ৫-৭জনের একটি দল নিজেদের দুদক ও ডিবি কর্মকর্তা পরিচয়ে বিরোধপূর্ন জমিতে গিয়ে  গ্রেফতারের ভয় দেখায়। এসময় ওই বাড়ির লোকজন আতংকিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করে। এসময় দৌড়ে পালাতে গিয়ে ৩-৪ জন আহত হয়।

মানববন্ধনে মুজিবুর রহমান দাবি করেন, জমি ক্রয় করে আমি ভূমি অফিস থেকে নামজারি করে ভোগ দখলে রয়েছি। সম্প্রতি ভট্টপুর এলাকার আক্তার হোসেন নামের একজন এ জমি দাবি করে। সঠিক কাগজপত্র দেখাতে বলতে তারা দেখাতে পারেনি। গত মাসের ৭ তারিখে আক্তার হোসেনের পক্ষ নিয়ে মোক্তার হোসেন মোক্তাদিরসহ ৫-৭জনের একটি দল গায়ে জ্যাকেট গায়ে জড়িয়ে নিজেদের ডিবি কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রেপ্তারের ভয় দেখান। পরবর্তীতে তাদের ব্যক্তিগত অফিসে দেখা করার কথা বলে নিয়ে ৫ লাখ টাকা দাবি করে। এসময় একটি খাতায় আমাদের স্বাক্ষর রেখে দেয়।

সানাউল্লাহ নামের একজন জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় দুদক, ডিবি ও মানবধিকার কর্মী পরিচয়ে চাঁদাবাজি করে আসছে। তাদের চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই।

মানববন্ধনে আব্দুল আজিজ বলেন, চাঁদাবাজরা সকলেই বহিরাগত। কেউ সোনারগাঁওয়ের নাগরিক না। তারা সোনারগাঁওয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে অফিস নিয়ে অপকর্ম করে বেড়ায়। এদের মধ্যে তিনজন আপন ভাই বোন।

অভিযুক্ত মোক্তার হোসেন মোক্তাদির বলেন, চাঁদা দাবির বিষয়টি সত্য নয়। আমরা দুদক ও ডিবি পুলিশ পরিচয় দেইনি। জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করার জন্য সেখানে গিয়েছিলাম। তবে আমাদের গায়ে জ্যাকেট ছিল।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD