বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু সোনারগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল  সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক মো. হাফিজ উল্লাহ  সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি গঠন বারদীর নুনেরটেকে শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা ও  ছাতা বিতরণ সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল করে গ্যারেজ নির্মাণের অভিযোগ অবশেষে টনক নড়ছে সওজের, সোনারগাঁওয়ে আষাঢ়িয়াচর সেতুতে বড় গর্তের মেরামত  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামীর পথসভা ও বিক্ষোভ মিছিল  সোনারগাঁওয়ে সাংবাদিককে হত্যার হুমকি , থানায় অভিযোগ

সোনারগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক , সোনারগাঁও নিউজ:
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব এবং আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মুস্তাফিজুর রহমান। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য সবচেয়ে নিরাপদ, পূর্ণাঙ্গ ও আদর্শ পুষ্টির উৎস। জন্মের পরপরই শিশুকে মাতৃদুগ্ধ পান করানো হলে তার সুস্থ বৃদ্ধি, মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একই সঙ্গে মাতৃদুগ্ধ পান করানো মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের পরপরই শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর পাশাপাশি এ বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD