শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক দৌড়বিদের মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে

সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক দৌড়বিদের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
শুক্রবার সকাল ৬টার দিকে সোনারগাঁও পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোনারগাঁও রানার্স নামে একটি শরীরচর্চা বিষয়ক সংগঠনের উদ্যোগে শুক্রবার এ ম্যারাথনের আয়োজন করে।

জানা যায়, শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁও পৌরসভার পানামনগর আমিনপুর মাঠ থেকে সাড়ে ৭ কিলোমিটার দৌড় শুরু করে অর্ধেক পথ অতিক্রম করলে বালুয়া দিঘিরপাড় এলাকায় এলে টিপু সুলতান হঠাৎ অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হন। এসময় তাকে দ্রুত মেডিকেল টিমের সহায়তায় সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য মদনপুর আল বারাকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত টিপু সুলতান কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের বাসিন্দা মৃত রাজ্জাক মিয়ার ছেলে। সে সোনারগাঁওয়ে মোগরাপাড়া এলাকার ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী।

সোনারগাঁও ৭.৫ কে রান ২০২৬ এর মূখ্য আয়োজক শিমুল ভূইয়া বলেন, সোনারগাঁওয়ে সারাদেশ থেকে আগত ৬ শত দৌড়বিদের মধ্যে টিপু সুলতানও আমাদের একজন দৌড়বিদ ছিলেন। আমরা তার অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।
তার মৃত্যুতে সোনারগাঁও রান এর ৭.৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানসহ আয়োজক কমিটি শোক প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD