শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
চলতি সপ্তাহের শুরুতে প্রথমবার এই ভ্যারিয়েন্টের খোঁজ মেলে দক্ষিণ আফ্রিকায়। এরপর বৎসোয়ানা, হংকং ও ইসরায়েলের মতো দেশেও এই ভ্যারিয়েন্টের হদিশ মেলে।
বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নয়া ভ্য়ারিয়েন্টের হদিশ মিলেছে। এর ফলে বিশ্বজুড়েই ত্রাসের সঞ্চার ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন জানিয়েছে, নয়া ভ্যারিয়েন্ট হল ই.১.১.৫২৯ এবং এর নাম দেওয়া হয়েছে ওমিক্রোন (Omicron)। এই নয়া ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক তালিকাতেই রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন। এই ভ্যারিয়েন্ট বিপজ্জনক বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহের শুরু প্রথমবার এই ভ্যারিয়েন্টের খোঁজ মেলে দক্ষিণ আফ্রিকায়। এরপর বৎসোয়ানা, হংকং ও ইসরায়েলের মতো দেশেও এই ভ্যারিয়েন্টের হদিশ মেলে।
বিশ্ব স্বাস্থ্য সংগঠনও মেনে নিয়েছে যে, নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রোন মানুষের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারে। উদ্বেগ ব্যক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO) বলেছে, নয়া ভ্যারিয়েন্ট দ্রæত সংক্রমণ ছড়াতে পারে। এটি বিপজ্জনক এবং দুটি টিকার ডোজ নেওয়ার পরও আক্রান্ত হয়েছেন, এমন মানুষেরও হদিশ মিলেছে। শুধু তাই নয়, ইসরায়েলে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত এক ব্যক্তি করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন। সেইসঙ্গে বুস্টার ডোজও নিয়েছিলেন। ডেল্টা সহ অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় নয়া ভ্যারিয়েন্ট কতটা দ্রæত ছড়াতে পারে, তা নিয়ে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখছেন।
সূত্র : এবিপি আনন্দ
আপনার মতামত দিন