রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁওয়ে আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম বেগবান করার জন্য আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে উপজেলা জেলা অডিটরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করেন সোনারগাঁও উপজেলা লিগ্যাল এইড কমিটি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মুন্সি মো. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহানা ফেরদৌস।

সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইঁয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. ইব্রাহিম মিয়া, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, নারায়ণগঞ্জ জেলার এ এসপি (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল,সোনারগাঁও উপজেলা মহিলা আ.লীগের সভাপতি এড.নুরজাহান বেগম, এডভোকেট ফজলে রাব্বী প্রমুখ।

অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, এডভোকেটবৃন্দসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD