শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের খোঁজ খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না- চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদ্রাসার  শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি  জাহিদ হাসান জিন্নাহ।
শিক্ষার মান উন্নয়নে লক্ষ্য সোমবার উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সোমবার  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেয়।
তিনি বলেন,  এ মাদ্রাসা  শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষক ও অভিভাবকদের  সচেতন হতে হবে। একটি শিক্ষার্থী যদি স্কুলে না আসে, তাহলে শিক্ষার্থীর মা বাবাকে জানাইতে হবে,  কেন মাদ্রাসা আসে নাই তার কারণ দর্শনে নোটিশ করিতে হবে, শিক্ষার্থীদের  খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে এবং অবশ্যই ভালো রেজাল্ট হবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর  অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
তিনি শিক্ষাথীদের  উদ্দেশ্য আরো বলেন, তোমাদের  শিক্ষা ক্ষেত্রে শিক্ষা সামগ্রী  যা প্রয়োজন আমাকে জানাবে আমি দিব, পড়াশোনা ভালো ভাবে করতে হবে, নিয়ম মত ক্লাস করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মোস্তফা কামাল,শিক্ষক প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন দিপু প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD