মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
ডিবি পুলিশ পরিচয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রবাসীসহ ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের হাতুড়াপড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বুধবার সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, উপজেলার জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়ার গ্রামের দুবাই প্রবাসী ছানাউল্লার বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে মঙ্গলবার রাত ১ টার দিকে ২৫-৩০ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় ডাকাতদল ঘরের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লাখ, কয়েকটি মোবাইল ফোন ও ১০ ভরি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে একই এলাকার বিদ্যুৎ ও হাসেমের বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
প্রবাসী ছানাউল্লাহ জানান, দুই সপ্তাহ আগে দুবাই থেকে আমি দেশে এসেছি। মঙ্গলবার রাত ১ টার দিকে মুখোশধারী ২৫ – ৩০ জন লোক গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে ডিবি পুলিশ পরিচয়ে সবাইকে অস্ত্রেও মুখে জিম্মি করে সব কিছু নিয়ে যায়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম ইকবাল হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত দিন