শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর ব্যাটারী চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার পুলিশ।  মঙ্গলবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় সড়কের ঢালু থেকে কসটেপ মোড়ানো অবস্থায় এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালকের নাম  মো. সোহেল মিয়া (৪০)। সে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে একজন শারিরীক প্রতিবন্ধী।

ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা ব্যাটারী চালিত অটোচালক সোহেলকে শ্বাসরোধে হত্যা করে তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, অটোরিকশা চালক সোহেল গত সোমবার দুপুরে অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়। রাতে সে বাড়ি ফিরে নাই। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে তার সন্ধান নিয়ে তার খোঁজ মিলে নাই। মঙ্গলবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে পুলিশ মুছারচর উত্তর পাড়া রাস্তার ঢালু থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করে।

নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার জানায়, আমার স্বামীর হত্যার ন্যায় বিচার চাই। আমার লামিয়া ও সুরাইয়া নামের দুই মেয়ে রয়েছে। এখন তাদের কে দেখবে।

সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD