মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

অসহায় শিক্ষার্থীর পাশে এগিয়ে আসেন আবু নাইম ইকবাল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ এর কলেজ  শাখার ২য় বর্ষের ছাত্র হেদায়েত উল্লাহ জীবন জীবিকার তাগিদে লেখাপড়ার খরচ ও সংসারের অর্থ যোগান দিতে মাছ প্যাকেটজাত করণ এর কাজে ভ্যান গাড়ি দিয়ে বরফ সরবরাহ করতেন। এ কাজ করতে গিয়ে তার পায়ের হাটুতে আঘাত পায়। সরকারি হাসপাতালে চিকিৎসা করেও পা রক্ষা করতে পায়নি। পায়ে পচন ধরায় হাটুর উপর দিয়ে কেটে ফেলতে হয়েছে।  তবুও সে থেমে নেই, এক পা ও হাত দিয়ে ব্যাটারি চালিত গাড়ি চালিয়ে আয় করে  সংসার ও লেখাপড়ার খরচ যোগায়। বর্তমানে সে কৃত্রিম একটি পা লাগানোর জন্য সাভার  সিআরপি- র মিস ভ্যালরি টেইলর এর সাথে যোগাযোগ করে। পা সংযোজন করতে যে টাকার প্রয়োজন তা যোগার কারা হেদায়েত উল্লাহর পক্ষে কষ্টের কারণ হয়ে দাড়িয়ে ছিল। সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক ও ছাত্র-ছাত্রী মিলে কিছু টাকা যোগান দেয়। বাকি টাকায় জন্য অধ্যক্ষ সুলতান মিয়া তার নিজস্ব ফেইসবুক আইডিতে একটি স্টাটাস দেয়।
এ স্টাটাস দেখে  নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  আবু নাইম ইকবাল ঐ ছাত্রের  সহায়তায় এগিয়ে আসেন।
আবু নাইম ইকবাল  সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন এর সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান এর সাথে যোগাযোগ করে ঐ ছাত্রকে তার অফিসে আসতে বলেন। তিনি হেদায়েত উল্লাহর পরিবারের খোজ খবর নেয় এবং কৃত্রিম পা লাগানোর জন্য অবশিষ্ট যে টাকার প্রয়োজন তা সম্পূর্ণ   টাকা ঐ ছাত্রের হাতে তুলে দেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD