বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

নব নির্বাচিত সাংসদ আব্দুল্লাহ আল কায়সারকে বারদীতে গণ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ মাঠে এ গণ সংবর্ধনা দেওয়া হয়। বারদী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন আব্দুল্লাহ আল কায়সার।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, আরিফ মাসুদ বাবু, জাহিদ হাসান জিন্নাহ, লায়ন মাহবুবুর রহমান বাবুল, সামসুল আলম সামসু, হুমায়ুন কবির ভূঁইয়া, আল আমিন সরকার, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক প্রমুখ। এছাড়াও বারদী ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামের স্লোগানে মুখরিত ছিল সংবর্ধনা স্থল।

আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়ন করে মডেল সোনারগাঁ গড়ে তুলবো এটা আমার চ্যালেঞ্জ। তিনি বলেন আপনারা আমাকে বিপুল ভোটে এমপি বানিয়েছেন এখন আমার দায়িত্ব হলো আপনাদের সুখে শান্তিতে রাখা,অবকাঠামো উন্নয়ন করা। সেজন্য আমার সাথে বারদি ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব আমার সাথে আপনাদের ভালো রাখার দায়িত্ব।
উল্লেখ্য দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকাকে ৭৬ হাজার ৯শ ৯৭ ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নৌকা প্রতীকের আব্দুল্লাহ আল কায়সার।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD