রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁওয়ে ১৫শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই ইউনিয়নের ১৫শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক কার্যালয়ের বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন ভ্রাম্যমান আদালত এ অভিযানের নেতৃত্ব দেন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার সাদিপুর এলাকার স্থানীয় দালালচক্র টাকার বিনিময়ে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়। প্রতিবারই এ গ্যাস লাইন বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন,কাঁচপুর ইউনিয়নের ললাটি পূর্ব ও পশ্চিম পাড়া ও সাদিপুর ইউনিয়নের বরৈবাড়ি এলাকার ৪টি স্থান থেকে ১৫শ আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি ৮শ ফিট পাইপ উচ্ছেদ করা হয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাসে সোনারগাঁও শাখার আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী রিয়াজুল ইসলাম, রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সোহেল ও শাহিনসহ সোনারগাঁও থানা ও নারায়ণগঞ্জ জেলা  পুলিশের বিপুল সংখ্যক সদস্য বিচ্ছিন্ন অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD