রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁওয়ে পারভেজ হত্যাকান্ডে ৪দিন পর মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে পারভেজ হোসেন হত্যাকান্ডের ৪ দিন পর মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের ছোট ভাই মো. হৃদয় মিয়া বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায়  জসিমউদ্দিনকে প্রধান আসামী করে ৪৯ জন নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১২জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়। এর আগে গত শুক্রবার দুপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে পশ্চিম কান্দারগাঁও গ্রামে মোতালেব মিয়ার ছেলে পারভেজ নিহত হন। এসময় উভয় পক্ষের টেঁটবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের জাকির হোসেন ও জসিমউদ্দীনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে দ্বন্ধ চলছিল। গত শুক্রবার জুমা নামাজের পর সোনারগাঁ রিজোর্ট সিটির মধ্য দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের  লোকজন টেঁটা, রামদা, লাঠি সোটা নিয়ে একে অপরে ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় জাকির পক্ষের পারভেজ, রিটন, হৃদয়, রুহুল আমিন,  আক্তার হোসেন, জসিমউদ্দিন পক্ষের দেলোয়ার, জামান, কামাল, মহসিন আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজ হোসেন মারা যান। পারভেজ হত্যাকান্ডের ৪দিন পর গত মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করা হয়। এর আগে বিকেলে পারভেজের লাশের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন সোনারগাঁও নিউজকে জানান, পারভেজ হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। অপরাধ না করে মামলার এজহারে অন্তর্ভূক্ত হলে তদন্ত করে বাদ দেওয়া হবে। এজহারভূক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD