সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে বিজয়ের ৫০ বছর স্মরণীয় করে রাখতে স্কুল স্থাপন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিজয়ের ৫০ বছর স্মরণীয় করে রাখতে ও প্রাথমিক শিক্ষার প্রসার ঘটাতে স্কুল স্থাপন করলেন লায়ন আল মুজাহিদ মল্লিক নামের এক শিল্পপতি। বৃহস্পতিবার তিনি ওই স্কুলে স্থানীয়দের নিয়ে বিজয় দিবসে বিজয় উল্লাসে মেতেছেন। স্থানীয় সাংবাদিকদের নিয়ে তিনি বিজয় দিবস উদযাপন করেছেন। তিনি এলাকার শিশুদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্টানেরও আযোজন করেন। বিকেলে পুরস্কার বিতরণ করেন। জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় বশিরগাঁও প্রাথমিক বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রাম থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘ ৫০ বছর ধরে এ এলাকার কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা গ্রহনের জন্য পায়ে হেঁটে দূর্ভোগে পড়ে পড়াশোনা করেছেন। বশিরগাঁও গ্রামের আশপাশে প্রায় ১০টি গ্রাম রয়েছে। এ গ্রামগুলোর শিশুদের একইভাবে শিক্ষা গ্রহন করতে হচ্ছে। একটি সরকারী স্কুল করতে হলে প্রায় ৩১ শতাংশ জমির প্রয়োজন হয়। ওই গ্রামের লায়ন আল মুজাহিদ মল্লিক নিজ উদ্যোগে স্কুল গড়ে তোলার জন্য ৩৩ শতাংশের একটি জমি মাটি ভরাট করে সরকারী কোষাগারে জমি দান করে এ স্কুল গড়ে তুলতে চান। আগামী জানুয়ারী থেকেই এ স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু করবেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর এ অঞ্চলের শিশুদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য শিল্পপতি লায়ন আল মুজাহিদ মল্লিক নিজের স্কুলে জমি দান করেছেন। পাশাপাশি ওই জমিতে তিনি পাকা স্থাপনা নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। বর্তমানে একটি আধাপাকা টিনসেড ঘর নির্মাণ করা হয়েছে। এ ঘরেই শিক্ষা কার্যক্রম চলবে।
স্কুল নির্মানের উদ্যোক্তা আল মুজাহিদ মল্লিক জানান, বিজয়ের ৫০ বছর স্মরণ করে রাখতে ও শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে বশিরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ৩৩ শতাংশের জমি দান করেছি। একটি পাকা ভবন নির্মাণ করবো। এ স্কুলটি সরকারী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হবে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD