রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মজুদকৃত মেয়াদোত্তীর্ণ প্রায় ৪৯ লাখ টাকার খেজুর জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে খেজুর গুলো জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম। এসময় ভোক্তা অধিকারের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় একটি কোল্ড স্টোরেজের তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমী এন্টারপ্রাইজে ১৪ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করা ছিল। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা। এ খেজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিল। এ প্রতিষ্ঠান ভূয়া স্টিকারের মাধ্যমে মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরনের চেষ্ঠায় ছিল।
অন্যদিকে জিলানী নামের এক ব্যক্তির মালিকানাধীন মদিনা এন্টাটপ্রাইজের মজুদকৃত ১৭ মেট্রিক টন খেজুর উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা।
তিনি আরো বলেন, বাজারে সংকট সৃষ্টি করে তারা এ খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল। অভিযান পরিচালনা করে খেজুরগুলো সিল করে দেওয়া হয়েছে। এ ঘটনয় কাউকে জরিমানা করা হয়নি। তদন্ত শেষে চুড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন আব্দুস সালাম।
আপনার মতামত দিন