শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে গাছের সঙ্গে শত্রুতা

নিজস্ব প্রতিবেদক,জামপুর, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নে মীরেরবাগ এলাকার আলমাছ ভূইয়া নামের এক ব্যবসায়ীর লাগানো ৩০টি ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীর সঙ্গে শত্রæতা করে পেরে উঠতে না পেরে রাতের আধাঁরে ওই ব্যবসায়ীর লাগানের গাছ গত সোমবার রাতে কেটে ফেলে। এ ঘটনায় মঙ্গলবার সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্যবসায়ী আলমাছ ভূঁইয়ার ছেলে জুবায়ের হোসেন জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় কিছুদিন আগে তার বড় ভাই জয়নাল এলাকায় মাদকের অনৈতিক কাজে  বাঁধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সোমবার রাতের আঁধারে ২৫থেকে ৩০ টি কাঠাল ও জামের গাছ কেটে ফেলে। কাটা গাছগুলোতে আগামী বছরই ফল পাওয়া যেতো। তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীরা আমাদের পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে গাছগুলো কেটেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া জন্য পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

জামপুর ইউনিয়নের সদস্য মোতালিব ভুঁইয়া জানান, গাছগুলো কেটে জঘন্য অপরাধ করেছে। যারাই এ কাজ করেছে তাদেরকে খুঁজে বের করে পুলিশে সোপার্দ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD