সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সনমান্দিতে আড়াই হাজার শ্রমজীবি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সমাজের সুবিধা বঞ্চিত আড়াই হাজার শ্রমজীবি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলার সনমান্দি ইউনিয়নে সোনারবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমজীবি মানুষদের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।
জাহিদ হাসান জিন্নাহর নিজস্ব অর্থায়ানে বিতরণকৃত
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ।
ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষেরা বস্ত্র ও  নগদ টাকা পেয়ে অনেক খুশি। তারা  চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ এর জন্য দোয়া করে শুভকামনা করেছেন।   ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ পেয়ে সনমান্দি ইউনিয়নবাসী কৃতজ্ঞতা জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহকে।
চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, আমি জনগণের জন্যই চেয়ারম্যান হয়েছি ও জনগণের সেবা করাই আমার আনন্দ।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে সনমান্দী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন সুজন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক প্রার্থী তরিকুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আল আমিন, ছাত্রলীগ নেতা সজিব, সাগর, সাবেক মেম্বার হারুনুর রশিদ মোল্লা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD