সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে থানায় অভিযোগ করায় প্রবাসীকে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে থানায় অভিযোগ দায়ের করায় মো. কামাল হোসেন নামের এক সৌদি আরব প্রবাসীকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার দুই ভাই ও ভাতিজার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই প্রবাসীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 এ ঘটনায় শুক্রবার সকালে আহতের মেয়ে সিমা আক্তার বাদি হয়ে দ্বিতীয় দফায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের আব্দুস সোহবান মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী মো. কামাল হোসেন পৈত্রিক সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে ভোগ দখলে রয়েছেন। তার কোন ছেলে সন্তান না থাকার কারণে দীর্ঘদিন ধরে তার আপন ভাই মো. আমান উল্লাহ ও মো. লিটন ও ভাতিজা লিয়ন ওই সম্পত্তি দখলের পায়তারা করে আসছেন। সম্প্রতি এ বিষয়টি প্রবাসী মো. কামালা হোসেন বুঝতে পেরে তার তিন মেয়েকে হেবা দলিলের মাধ্যমে লিখে দেন। এ বিষয়টি জানতে পেরে ওই সম্পত্তিতে একটি ঘর নির্মাণ করে দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায়  বৃহস্পতিবার সকালে কামাল হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর তাদের বাড়িতে পুলিশ তদন্তে যায়। পরে ওইদিন রাত সাড়ে নয়টার দিকে দেশীয় অস্ত্র লোহার রড, হকিস্টিক ও কাঠের লাঠিসোটায় সজ্জিত হয়ে তার ওপর হামলা করে তার দুই ভাই ও ভাতিজা। এসময় তাকে পিটিয়ে হত্যা চেষ্টা করা হয়। এসময় তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে আহত কামাল হোসেনকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শুক্রবার সকালে আহতের বড় মেয়ে সিমা আক্তার বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
আহত কামাল হোসেন বলেন, তার কোন ছেলে সন্তান না থাকার কারণে তার সম্পত্তি তার দুই ভাই ও ভাতিজা দখলে নেওয়ার জন্য পায়তারা শুরু করে। ফলে তার তিনি মেয়েকে তার সম্পত্তি লিখে দেয়। এ নিয়ে তার ভাই ও ভাতিজা সম্পত্তিতে ঘর নির্মাণ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করায় তাকে হত্যা চেষ্টা করা হয়।
অভিযুক্ত আমানউল্লাহ বলেন, আমাদের সম্পত্তি কামাল হোসেন দখল করে আছে। আমরা ওই সম্পত্তিতে গেলে তর্ক বিতর্ক ও ধস্তাধস্তি হয়।
সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, সম্পত্তি নিয়ে হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD