নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কোটা সংষ্কার আন্দোলন এর নামে ছাত্র সমাজকে সামনে রেখে বিএনপি জামাত জোট এর জ্বালাও পোড়াও, নৈরাজ্যরের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউ টাউন টোল প্লাজা এলাকায় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
এমপি কায়সার জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় এর স্বাগত জানিয়ে বলেন, নিষিদ্ধ জামায়াত-শিবির এখন বিএনপির প্রেতাত্মাদের উপর ভর করেছে। নিষিদ্ধ হয়ে আজ তারা কোমলমতি ছাত্রদের ব্যবহার করে সরকার পতনের পায়তারা করছে। আমরা যদি রাস্তায় বের হই এই বিএনপি আর নিষিদ্ধ জামায়াত-শিবির’কে রাজপথ থেকে সড়াতে দুই মিনিটও লাগবে না।
সাংসদ স্থানীয় কিছু আওয়ামীলীগ নেতার উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, শুনেছি বিএনপি আওয়ামী লীগের উপর ভর করে নিজেদের চামরা বাঁচানোর জন্য। আর এটা কোন আওয়ামী লীগ বিনপির উপর ভর করে তারা নিজেরা আওয়ামীলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। এরা কোনো আওয়ামীলীগ না এরা কোনো আওয়ামী লীগের কাতারে পরে না। এদের নিয়ে এতো কথা কিসের আমি বুঝলাম না। আমাদের এখন নেত্রীর কথা মানতে হবে। দেশের অস্তিত্বকে টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে পরাশক্তির মোকাবেলা করতে হবে।
সভায় সোনারগাঁও উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন , আমরা দলের জন্য আমাদের বুকের তাজা রক্ত দিয়েছি প্রয়োজনে আবারও রক্ত দিতে রাজপথে প্রস্তুত আছি আর থাকবো। বর্তমানে একশ্রেণীর হাইব্রিড আ’লীগ বিএনপি ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াত-শিবিরের সঙ্গে আতাঁত করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের বলতে চাই চুপ আছি বলে ভাববেন না আমরা দূর্বল আমরা মাঠে নামলে আপনাদের অস্তিত্ব সংকটে পরবে। আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ককে ,ওয়ার্ড আ’লীগের প্রেসিডেন্ট – সেক্রেটারিকে হুমকি দিচ্ছেন কে আপনাদের এতো সাহস দিয়েছে। আপনাদের সতর্ক করে দেয়া হচ্ছে পরবর্তীতে যদি এমন কিছু করেন আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
আরো বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী আকবর মেম্বার, যুগ্ম সম্পাদক মো. আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাগর, যুবলীগ নেতা সাজিদ মাহবুব, আনিস,কামাল, ফজলে রাব্বি প্রমুখ।
এসময় উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন