রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শপথ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অনিময়, দূর্নীতি প্রতিরোধসহ সমাজ বির্নিমানে কাজ করার শপথ গ্রহন করেছেন।

শুক্রবার বিকেলে সোনারগাঁ গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গঙ্গাবাসী অডিটরিয়ামে  বৈষম্য বিরোধী আন্দোলনের নিহতদের স্বরণে আলোচনা সভা শেষে এ শপথ গ্রহন করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সিফাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তুহিন মাহমুদ, শাকিল সাইফুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনন, সোনারগাঁও গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী আল মাহমুদ সানি, মিজানুর রহমান , ফয়সাল  আহমেদ, জাহিদুল ইসলাম, আপন ও রিফাত।
এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, সোনারগাঁও পৌরসভার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, ভূমি কার্যালয়ের অনিয়ম ও দূর্নীতি ও সোনারগাঁও পৌরসভা কর্তৃপক্ষের অনিয়ম রোধে কাজ করবেন। পাশাপাশি উপজেলার সকল ইউনিয়নের বৈষম্য দূর করতে কাজ করবেন। সোনারগাঁবাসীর সামনে এক নতুন সোনারগাঁও গড়ে তুলবেন।
আলোচনাসভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত আবু সাইদ, মুগ্ধসহ নিহতদের জন্য মিলাদ ও দোয়া করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD