সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সজীবের নেতৃত্বে নয়াপল্টনে যুবদলের ব্যাপক শো ডাউন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
 নারায়ণগঞ্জ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে  ৫সহস্রাধিক যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে  ঢাকার নয়াপল্টনে বিএনপির গণসমাবেশে যোগ দিয়েছেন।
মঙ্গলবার বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা মিছিলের মধ্যে সজিবের মিছিলটি ছিলো চোখে পড়ার মতো। এতে কেন্দ্রীয় বিএনপি নেতাদের প্রশংসায় ভেসেছেন এ তরুণ যুবদল নেতা। তরুণ এ নেতার স্লোগানে স্লোগানে প্রকম্পিত ছিলো নয়াপল্টন এলাকা।
মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই গণসমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুপুর ১২টার আগে থেকেই যখন ঢাকার আশপাশের এলাকার ন্যায় সোনারগাঁ থেকে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী নিয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে তারা হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন নিয়ে অংশ নেন।
এ গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হোন। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ সিনিয়র নেতারা বক্তব্য দেন।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন হলো গণতন্ত্রের একটা বড় ধাপ, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে। গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন যেমন দরকার, তেমনিভাবে রাষ্ট্র সংস্কার, প্রশাসন, বিচার বিভাগ, ভোটের অধিকার এই ৩টি জিনিস সংস্কার করে এই সরকার যাতে নির্বাচন দেয় এটি হচ্ছে আমাদের প্রথম ম্যাসেজ।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে  তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের দুঃশাসনের অবসানের পরও তারা কিন্তু থেমে নেই। এখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা বিএনপিতে অনুপ্রবেশ করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। তাই সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা না দেওয়ার আহ্বান জানাই।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD