রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা ,

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা করেছে স্থানীয় যুবকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিতাসের এক কর্মকর্তাসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর অভিযান কালে গ্রাম শূন্য হয়ে পড়ে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী মো. শাকিল মন্ডল জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছে। এতে সরকার বিশাল অংকের রাজস্ব হারাচ্ছেন।  মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিতাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে ওই এলাকার প্রায় সাড়ে ৬শ ফুট গ্যাস লাইন তুলে ফেলা হয়। বেলা সাড়ে ১১ টার দিকে ওই এলাকার প্রায় ৩০-৩৫জনের একটি দল লাঠিসোটা,লোহার পাইপ নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় এক কর্মকর্তা ও ৭ শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এসময় হামলাকারীরা একটি জেনারেটর মেশিন, সংযোগ বিচ্ছিনের যন্ত্রাংশ, কোদাল ও উত্তোলিত গ্যাস পাইপ লুট করে নিয়ে যায়। হামলার খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের খবরে ওই এলাকায় মানুষ শূন্য হয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, তিতাস কোম্পানি কর্তৃপক্ষ থানায় মামলা করবেন। তাই মামলা হওয়ার আগে হামলায় আহতদের নাম প্রকাশ করতে বাধা রয়েছে।শ্রমিকদের পাশাপাশি একজন কর্মকর্তাও আহত হয়েছেন।

সোনারগাঁও থানার ওসি মো. আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD