সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

মানুষকে ভালোবাসা দিয়ে বিএনপির ভোট আদায় করতে হবে–ইমতিয়াজ বকুল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মানুষকে ভালোবাসা দিয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপির ভোট আদায় করতে হবে। দীর্ঘদিন ধরে মানুষ নির্বাচনে ভোটের অধিকার বঞ্চিত হয়ে আছে। ফ্যাসীবাদি আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এবার মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। প্রত্যেক নেতাকর্মীদের মধ্যে বিজয়ের আত্ম বিশ্বাস থাকা ভালো। অতি আত্মবিশ্বাসী হয়ে নিজেদের জনগন থেকে বিচ্ছিন্ন রাখবেন না।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ, গণসংযোগ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনীতি আমি সোজাভাবে বুঝি। কাউকে ভালোবাসা দিলে সেটা ফিরে পাওয়া যায়। মানুষের বিপদে পাশে থাকলে তারাও আমার পাশে থাকবে। তিনি বলেন, বর্তমানে দেশে ইসকন নামের একটি সংগঠন আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশ অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। চট্টগ্রামের এক আইনজীবিকে হত্যা করেছে। দ্রুত ইসকনকে নিষিদ্ধ করা হোক।

সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বিএনপি নেতা হাজী মুহাম্মদ আব্দুল কইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল সোনারগাঁও উপজেলা সদস্য সচিব হাজী মোহাম্মদ নাসিরউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD