প্রচ্ছদ

সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের চাপায় অটো রিকশা চালক নিহত

সোনারগাঁও নিউজ ৫ ডিসেম্বর ২০২৪ , ৪:১১ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় এক অটো রিকশা চালক নিহত হন।  বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সোনারগাঁও থানার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত অটো রিকশা চালকের নাম  নিতাই ( ২২)। তার বাড়ি সোনারগাঁওয়ে বৈদ্যোর বাজার সাতভাইয়া পাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,  বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বৈদ্যেরবাজার  থেকে একটি মালবাহী কাভার্ড ভ্যান দ্রুতগতিতে মোগরাপাড়ার দিকে যাচ্ছিল।  পথে সন্ধ্যা ৭ টার দিকে সোনারগাঁও থানার সামনে অতিক্রমকালে বিপরীত দিক থেকে আশা নামে ব্যাটারি চালিত একটি অটো রিকশাকে কাভার্ড ভ্যানটি চাপা দেয়। এতে অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটো চালক নিতাই নিহত হয়। তবে ওই অটোরিকশায় কোন যাত্রী ছিল না।  কাভার্ড ভ্যানের চাপায় চালকের মাথা থেতলে  সড়কে মগজ ছড়িয়ে পড়ে। এছাড়া পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যায়।
এ সময় সড়কের পাশে রত্না নামে এক নারী পিঠা বিক্রেতা কাভার্ড ভ্যান চালক জামাল হাওলাদারকে আটক করে থানার ভেতর নিয়ে পুলিশে সোর্পদ  করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং কাভার্ড ভ্যানটি জব্দ করে।
সোনারগাঁও থানার ওসি মো. আব্দুল বারী জানান, নিহতের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।  পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।