নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী পিতা নিহত হয়, আহত হয় ছেলে। রোববার সন্ধ্যায় গাজীপুর – মদনপুর সড়কের এশিয়ান হাইওয়ের জামপুরের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কাজী আনোয়ার হোসেন। আহত ছেলে কাজী আরাফ হোসেন। নিহত কাজী আনোয়ার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকার মৃত কাজী মহিউদ্দিনের ছেলে।
এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে এবং চালককে আটক করে। আটককৃত কার্ভাড ভ্যান চালক বরিশাল জেলার বেতাগী থানার বুড়া মজুমদার এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. আলমগীর হোসেন।
পুলিশ জানায়, রোববার কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জ থেকে সুতা বোঝাই করে মাধবদীর উদ্দেশ্যে রওনা হয়। পথে সন্ধ্যায় সোনারগাঁওয়ে জামপুরের বস্তল এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক কাজী আনোয়ার হোসেন এবং তার ছেলে কাজী আরাফ হোসতেন গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে পথে কাজী আনোয়ার মারা যান।আহত কাজী আরাফ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত চালকসহ গাড়িটি জব্দ করে তালতলা তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়।
সোনারগাঁও থানার ওসি এম এ বারী জানান, কার্ভাড ভ্যানসহ চালককে পুলিশ আটক করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত দিন