নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নানা কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সকালে ফাউন্ডেশনের উপ- পরিচালক একে এম আজাদ সরকারের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে ফাউন্ডেশনের লোকজ মঞ্চের সামনে কোমলমতি শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে ফাউন্ডেশনের লোকজ মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপ- পরিচালক একে এম আজাদ সরকার, গবেষনা কর্মকর্তা একে এম মুজ্জামিল হক মাসুদ, নিরাপত্তা কর্মকর্তা সাখওয়াত হোসেন, মো. মনিরুজ্জামান, মিজানুর রহমান, নয়নসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন