বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে স্ক্রাব ভর্তি ট্রাক ছিনতাই, চালক অপহরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ পরিচয় দিয়ে স্ক্রাব লোহা ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়াও ওই ট্রাক চালককেও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মেঘনা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক মালিক বাদী বুধবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর প্রতাব নগর এলাকার ব্যবসায়ী আবুল হোসেন মুন্সিগঞ্জের গজারিয়ার পুরান বাউসিয়া এলাকার আজিজুল ইসলাম আজিজ, আমিনুল ইসলাম বাবুর সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে করোনো পরিস্থিতির কারনে ব্যবসার অবস্থা নাজুক। ব্যবসা পরিস্থিতি খারাপ বিধায় আবুল হোসেনের সাথে আজিজুল ইসলামের ব্যবসায়িক লেনদেন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আজিজ, বাবুসহ ৩/৪ জন মেঘনা ঘাট এলাকায় ব্যবসা প্রতিষ্টান সামনে এসে পুলিশ পরিচয়ে কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে ৬ লাখ টাকা মূল্যে স্ক্রাব লোহা ভর্তি ট্রাক ( ঢাকা মেট্রো- ট ১১-৬২৯৫ ) ছিনতাই করে নিয়ে যায়। এসময় তারা ট্রাকের চালক মো: আমির (৪০) কে অপহরণ করে নিয়ে যায়। পরে জানতে পারে ব্যবসায়ী লেনদেনের জের ধরে আজিজ ও বাবু ট্রাকের চালক, মালামাল ও ট্রাক ছিনতাই করে। তারা মোবাইল ফোনে আমাকে , আমার বড় ভাইকে প্রাণ নাশের হুমকি ও ট্রাক বিক্রির হুমকি দেয় । এ ঘটনায় বুধবার দুপুরে স্ক্রাব লোহা ভর্তি ট্রাক মালিক আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ট্রাক ছিনতাইয়ের ঘটনা একটি অভিযোগ পাওয়া গেছে। আর্থিক লেনদেনের ঘটনায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD