বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে সুতার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরীর ঝাউচর এলাকায় শান ফেব্রিক্স নামের একটি সুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে মিলের ২টি ইউনিট পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।

তিনি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁও, আদমজি ইপিজেড, গজারিয়া ও মেঘনা গ্রæপের ৭ টি ইউনিট কাজ করে যাচ্ছে। ছুটির দিন থাকায় কারখানায় শ্রমিক ছিল কম। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। পরবর্তীতে ড্যাম্পিংয়ের কাজ করা হয়।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, এ কারখানার পাশ্ববর্তী মাঠে নিয়মিতভাবে খেলাধুলা করেন। শান ফেব্রিকসে হঠ্যাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। মালিক পক্ষের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD