মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের টয়লেটের পাইপ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে এ মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের টয়লেটের পাইপ ব্লক হয়ে গিয়ে পানি আটকে যেতে শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ পাইপটি পরিস্কার করার জন্য শ্রমিক এনে স্টাফদের মাধ্যমে এর কাজ শুরু করার পর পাইপের ভেতর একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী জানান, সকালে হাসপাতালের ইমার্জেন্সিতে রোগীদের টয়লেট ব্লক হয়ে গেছে এমন খবর জানতে পেরে পাশে নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে মেরামত করতে গেলে আমাদের স্টাফরা নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পায়। হাসপাতালের ভেতর থেকে নাকি বাহির থেকে কেউ এসে পাইপের ভেতরে নবজাতকের মরদেহটি ফেলে গেছে তা আমরা নিশ্চিত নই। মরদেহটি দেখার সাথে সাথেই থানা পুলিশকে অবগত করলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম জানান, হাসপাতালের টয়লেটের পাইপের ভেতর একটি অজ্ঞাত  নবজাতকের মরদেহ পাওয়া গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাইপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে৷ বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD