বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস

সোনারগাঁওয়ে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সন্ধ্যায় সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার উদ্যোগে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমানের সভাপতিত্বে ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কবি শাহেদ কায়েস।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক মোহাম্মদ শাহ আলম, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কবি রহমান মুজিব, লিটল ম্যাগাজিন কিনতুর সম্পাদক সাংবাদিক ও লেখক হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সংস্কৃতি কর্মী রিপন ভূঁইয়া, সাংবাদিক ও লেখক ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন , সাহিত্যকর্মী গাজী মোবারক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, উদিচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এরশাদ হুসাইন অন্য, সংস্কৃতিকর্মী দেওয়ান শামসুর রহমান, রোকেয়া আক্তার, সালেহ জুম্মান, মো. ওয়াসকুরুনী ভূঁইয়া, খাদিজা আক্তার মৌসুমী, শামীমা নাসরিন, লতা মাহমুদ প্রমুখ।
সেমিনারে ঐতিহ্যবাহী সোনারগাঁওয়ের শিল্প-সাহিত্য, সংস্কৃতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, সোনারগাঁও এক সময় শিল্প-সংস্কৃতিতে বেশ সমৃদ্ধ ছিল। সেই পুরাতন ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে সোনারগাঁওয়ের সকল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD