রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষনা দিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে শান্তিরবাজার এলাকায় সভা করে এ ঘোষনা দেন। শান্তিরবাজার বাজার কমিটির সভাপতি আলী আজগরের সভাপতিত্বে ও সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিরবাজার কমিটির সহ সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল করিম, ক্যাশিয়ার মো. আব্দুল হক, সদস্য মো আবু মিয়া, মো. আলী হোসেন, মো. পনির মুন্সি, মো. ইসলাম মিয়া, আবুল কাশেম, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় সেলিম হোসেন দিপু বলেন, বারদী ইউনিয়নের শান্তির বাজারের শান্তি নষ্ট হয়ে গেছে। নুর মোহাম্মদ পাগলার নেতৃত্বে মান্দার পাড়া গ্রামের হাবিবুর রহমান হাবু, শুক্কুর আলী, মামুন, ইউনুস, ফারুক, শাওন, ও আশিকসহ ২০-২৫ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের প্রতিরোধ দরকার। আগামী দিনগুলোতে ঐক্যবন্ধভাবে তাদের প্রতিরোধ করা হবে।
সভায় আলী আজগর বলেন, সম্প্রতি শফিকুল ইসলাম নামের ডাকাত দলের সদস্যকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে অন্য সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। দিনদুপুরে তারা মানুষকে ছিনতাই ও ডাকাতির হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, অপকর্ম চক্রের দিশোহারা হয়ে পড়েছেন তারা। তাদের ভয়ে মানুষ কথা বলতে সাহস পায় না। তাদের নাম বললেই রাতের বেলায় বাড়িতে গিয়ে কুপিয়ে আহত করবে। তাদের প্রতিরোধ করার জন্য সবাইক ঐক্যবন্ধ হতে হবে।
অভিযুক্ত নুর মোহাম্মদ বলেন, কোন অপকর্মের সঙ্গে তিনি জড়িত না। রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অপ-প্রচার করছে। ডাকাতি মামলা ও ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে এমন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।
সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, শান্তির বাজার এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ব্যবসায়ীদের সভার বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা ওই এলাকায় অপকর্ম করে তাদের আইনের আওতায় আনা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD