সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে।

বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক  আনোয়ার হোসেন।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল রহমান দেওয়ান, সোনারগাঁও উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে-এ ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, সদস্য এজাজ ভূইয়া, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতিক হাসান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, যুগ্ম আহবায়ক আলিম আল রাজি, আতা রাব্বি জুয়েল প্রমুখ। এসময় উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ করা হয়। বর্ণাঢ্য র‌্যালিটি সোনারগাঁও উপজেলা পরিষদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিটা আন্দোলন সংগ্রামে বুক পেতে অংশগ্রহণ করে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র  চলছে, এ অবস্থায় বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ আছি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD